শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দখল না পেয়ে সরকার হটাতে চায় আমেরিকা: কাদের মির্জা

আমিনুল ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বুধবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে স্থানীয় ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না আমেরিকা। 

কারণ তারা সেন্টমার্টিন দ্বীপকে ঘাঁটি বানাতে চায়। সেখান থেকে তারা চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করতে চায়। বাংলাদেশকে তারা যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেছেন, শির দেব তবু সীমানা দেব না’। এতেই তারা ক্ষিপ্ত হয়েছে। সূত্র: কালবেলা 

কাদের মির্জা বলেন, আমেরিকা তাদের পোষা কুকুর ড. ইউনূসকে ক্ষমতায় বসাতে চায়। বিএনপি ক্ষমতায় আসার জন্য আমেরিকার সঙ্গে সেন্টমার্টিন দ্বীপে ঘাঁটি করতে দেওয়ায় চুক্তিতেও আবদ্ধ হয়েছে। বাংলার জনগণ তা কখনোই হতে দিবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এআই/এসবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়