শিরোনাম
◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ ◈ কুয়েতে বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বাংলাদেশি শ্রমিকরা, ৫০ ডিগ্রি তাপদাহে চরম দুর্ভোগ ◈ ফিফাকে টাকা পরিশোধের পরও ১৪০ কোটি টাকার অনিয়ম: সাবেক সরকারের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অভিযোগ ◈ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ বিশ্লেষণে নতুন সতর্কবার্তা: চীনের ৫০০ স্টেলথ যুদ্ধবিমানের বিপরীতে ভারতের হাতে নেই একটিও ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে প্রযুক্তিনির্ভর স্মার্ট নিরাপত্তা জোরদার, সীমানা অতিক্রম করলেই বাজবে অ্যালার্ম ◈ চট্টগ্রামে বন্যার পানিতে নতুন আতংক সাপ, কামড়ের শিকার ১১৮ জন! ◈ স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে যে দেশের সরকার ◈ এবার জুলাইয়ের ভুয়া মামলা ঘটনায় ফাঁসছেন বাদীরা! ◈ ‌ডোনাল্ড ট্রা‌ম্পের স্বাক্ষ‌রের মূল‌্য নেই! সমঝোতা বাতিল? অন্তরাল থেকে মুখ খুললেন স‌র্বোচ্চ নেতা মোজতবা, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৮:০৯ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিয়াদ হাসান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দমন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেপ্তার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে।

শুক্রবার (৩১ মার্চ) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সই করা এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই মিডনাইট সরকার মিথ্যা মামলা দিচ্ছে। এসব মিথ্যা মামলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারও অব্যাহত রেখেছে সরকার।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারি জুলুম-নির্যাতন চলমান রাখা হয়েছে। তবে বর্তমান গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে যেমন কোনো স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতন করে আন্দোলন-সংগ্রাম দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের নিরস্ত করতে পারবে না।

তিনি বলেন, সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরো বেশি বলীয়ান হবে।

বিএনপি মহাসচিব অবিলম্বে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়