শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৯:৩১ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত -বাংলাদেশ সুসম্পর্কের ফাটল ধরাতে চায় অনেকে: আমির হোসেন আমু 

আমির হোসেন আমু

এম এম লিংকন: এই কুচক্রি মহলের ষড়যন্ত্র রুখতে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। 

বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে  স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ - ভারতের বন্ধুত্বের সম্পর্ক  দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার, তাদের জনগন ও সেনাবাহিনীর ভূমিকা কোনদিন ভোলার নয়। এই সম্পর্ক চিরকাল অটুট থাককে। 

আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য আজ স্বাধীনতার ঘোষকের তালিকায় অনেকের নাম বলা হয়। শুধু বঙ্গবন্ধুকে নয় স্বাধীনতা বিরোধীদের মূল লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্বকে বিতর্কিত করে  স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়া।  

দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন  আমির হোসেন আমু। 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের বন্ধন বহুকালের। ১৯৭১ সালে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ়তা ও অটুট হয়েছে। বাংলাদেশের পাশে সবসময় থাকবে ভারত।

বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি, সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু,ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ, বাসন্তী চাকমা এমপি, বিএফউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ - ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি।

এমএল/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়