শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:০৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রওশন এরশাদের

রওশন এরশাদ

মনিরুল ইসলাম: দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, দুনীতি দেশের অন্যতম বড় সমস্যা। এর বিরুদ্ধে সর্বাত্বক লড়াই জরুরি। সন্ত্রাস ও সহিংসতা দেশে একটা বড় ব্যাধি। এগুলো দূর করতে দলমত নির্বিশেষে সকলকে সংগ্রামে সামিল হতে হবে।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি তার আসনে বসেই শারীরিক অসুস্থতায় বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, সাস্প্রতিককালে বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মহলের আপত্তির পরও সরকার বিদ্যুতের দাম বাড়ালে সব কিছুর খরচ বাড়বে। ফলে আরেক দফা বাড়বে দ্রব্যমুল্য। ক্ষতিগ্রস্থ হবে রফতানি খাত। গ্রাহক পর্যায়ে বিদ্যুদের অপরিবর্তিত রাখার দাবি জানান তিনি।

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রওশন এরশাদ বলেন, প্রবৃদ্ধি ৭ দশমিক ৫২ শতাংশে দাঁড়িয়েছে। সামগ্রীক অর্থনৈতিক বিবেচনায় ইতিবাচক। মাথা পিছু জাতীয় আয় পূর্ববর্তি অর্থ বছর থেকে ২৩৩ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নে জিডিপি কতটা কার্যকর তা নিয়ে ইদানিং প্রশ্ন উঠেছে। তিনি বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই দেশে উন্নয়নের জোয়ার বইবে তা বলা যাবে না। সাধারণ মানুষের জীবন মানে কতটুকু উন্নতি হয়েছে, তা দেখতে হবে। প্রবৃদ্ধি বিতর্কে না গিয়ে সরকারের উচিত হবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দিকে বেশি গুরুত্ব দেওয়া। তাহলে বৈষম্য কমবে এবং সাধারণ জনগণ উপকৃত হবে।

তিনি আরো বলেন, দেশের মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের রক্ষা করতে হলে যাতে কৃষক ন্যায্য মূল্য পায় এবং ভোক্তারাও সহনীয় দামে খাদ্য শস্য কিনতে পারে, এমন পদক্ষেপ নিতে হবে। খাদ্য শস্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

বিরোধী দলীয় নেতা বলেন, করোনা পরিস্থিতির পর ইক্রেন-রাশিয়া যুদ্ধ এ সব বিষয়ে রাষ্ট্রপতি তার তার ভাষণে যে সব কথা বলেছেন তা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। এগুলো আমাদের জন্যই নয় সারাবিশ্বের জন্যও প্রাসঙ্গিক। 

এমআই/এসএ

  • সর্বশেষ