শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বেচ্ছাসেবক দল নেতাকে কারাফটক থেকে তুলে নেওয়ার অভিযোগ

আজিজুর রহমান মোসাব্বির

মাজহারুল ইসলাম: দীর্ঘদিন কারাবন্দী থেকে জামিন পাওয়ার পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে কারাফটক থেকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। কারাগার থেকে বাহির হওয়ার সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কারা ফটক থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী একটি সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার সময় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাদা মাইক্রোবাসে করে আজিজুর রহমানকে তুলে নিয়ে যায়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন, দীর্ঘদিন কারাবন্দী থেকে আদালতের জামিন নিয়ে বের হওয়ার পর পুনরায় তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবৈধ, ফ্যাসিবাদী সরকার তাদের পতনের আন্দোলনকে দমনের জন্য এসব তরুণ ও সাহসী নেতাকর্মীদের তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আন্দোলনকে বন্ধ করতে চায়।

আজিজুর রহমান মোসাব্বিরকে আগেও সরকার গুম করে রেখেছিল, একাধিকবার গ্রেপ্তারও করেছিল। বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নির্মমভাবে অপব্যবহার করছে বর্তমান সরকার।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়