শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৮:৩৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ১০ জন ‘বাটপার’ একত্র হলে ব্যাংক গড়ে ওঠে: তৈমূর খন্দকার (ভিডিও)

জ্যেষ্ঠ আইনজীবী তৈমূর আলম খন্দকার বলেছেন, ব্রিটিশরা যখন চারজন লোক এক জায়গায় হয়, তখন তারা একটা ক্লাব করে। আর বাংলাদেশে আমার মনে হয়, ১০টা বাটপার এক জায়গায় হলে একটা ব্যাংক করে।

তিনি আরও বলেন, এক ব্যাংকের ঋণখেলাপি অন্য ব্যাংকের পরিচালক। আইনগুলো এমন করা হচ্ছে নির্দিষ্ট কোনো পরিবারের লোক ছাড়া ব্যাংক করতে পারবে না। যে কারণে অনেকগুলো (ব্যাংক) দেউলিয়া হয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন।  

আইনজীবী তৈমূর খন্দকার বলেন, ব্যাংকের টাকা এখন নিরাপদ নয়। আগের মানুষের আস্থার জায়গা ছিল ব্যাংক। বর্তমান অর্থমন্ত্রী বলেছেন, দেশের ২০টি দেউলিয়া কোম্পানির কাছে প্রায় ৭০০ লক্ষকোটি টাকা জনগণের পাওনা। বিদেশে এই টাকাটা মানি লন্ডারিং হয়ে গেছে। ২০টি কোম্পানির মধ্যে ১১টিই এস আলমের কোম্পানি। এই এস আলমরা ব্যাংক লুট করেছে।

তিনি আরও বলেন, এখন এস আলম নেই, কিন্তু তারা যে ফিরে আসবে না—এটার নিশ্চয়তা নেই। এস আলমের কর্মচারী হলো দেশের রাষ্ট্রপতি। সে হিসেবে স্কুলের টাকা ব্যাংকে না রেখে সম্পদ বৃদ্ধি করেন। এই সম্পদ একসময় কাজে আসবে।

  • সর্বশেষ