শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫৩ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করেন: বিএনপিকে ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উন্নয়ন মাত্র শুরু হয়েছে। এই উন্নয়নে বিরোধীদলের জ্বালা শুরু হয়েছে।

তিনি বলেন, কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা। বিএনপির সবই ভুয়া। বিএনপির আন্দোলনে লাল কার্ড। পথ হারা হয়ে বিএনপি এখন পদযাত্রা করছে। এসব পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ডিএমটিসিএল) এম এ এন সিদ্দিক।

এ ছাড়াও মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, সারাদেশ মেট্রোরেলে মেতেছে। লুঙ্গি পরে গ্রামের মানুষ সারাদিন ধরে অপেক্ষা করছে মেট্রোরেলে ওঠার জন্য। মেট্রোরেল আরও আসবে। আরও ছয়টা মেট্রোরেল নতুন সাজে গণপরিবহনে সুসজ্জিত হবে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়