শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৭:০২ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের

কমিশন যে কয়টি আসনে ইভিএম দেবে, মেনে নেবে আওয়ামী লীগ

ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনেই ইভিএম চাই। তবে কমিশন সামর্থ্য অনুযায়ি যা করতে পারবে তাই আমরা মেনে নেবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বিকেলে রাজধানীর কচুক্ষেত রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের একথা বলেন। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছে, বিএনপির সাথে নেই। টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নির্দেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে। এর অবসান হতে হবে। এ  থেকে  বের হয়ে আসতে না পারলে বিএনপি কখনো আন্দোলন ও নির্বাচনে সফল হবে না।

বিএনপিকে ‘গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী’ অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা কী করে রাষ্ট্র মেরামত করবে যারা এক কোটি ভুয়া ভোটার, ভুয়া ভোটের জন্ম দিয়েছে। রাষ্ট্র মেরামত করবে শেখ হাসিনার সরকার। এদেশে প্রথম নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে তার সরকার।

কাদের বলেন, বিএনপি তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর মেরামত করেছেন শেখ হাসিনা। বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই। সম্পাদনা: খালিদ আহমেদ

এসবি/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়