শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৮:১৭ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের ডাক ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম

ডেস্ক নিউজ: নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া ছেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। আর টিভি, বাংলা ট্রিবিউন

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান শায়রুল কবির।

এদিকে বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরুর খবর পেয়ে একপর্যায়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে পৌঁছান। সরাসরি তিনি কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ডিবির সদস্যরা তাকে বাধা দেন।

বারবার চেষ্টা করেও প্রবেশে ব্যর্থ হলে মির্জা ফখরুল কার্যালয়ের সামনে ফুটপাতে বসে পড়েন। এরপর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই স্থানে তিনি একাই রয়েছেন। তাকে ঘিরে আছেন সাধারণ কর্মী ও সাংবাদিকরা। আশেপাশের এলাকায় বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের অবস্থান সম্পর্কে জানা গেলেও কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসেননি। রির্পোট: জেরিন আহমেদ

জেএ/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়