শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২৬ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ পুড়িয়ে মারার উদ্দেশ্যে পল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি : নাছিম 

নাছিম 

এম এম লিংকন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম আমাদের নতুন সময়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় বলেন, মানুষকে ভোগান্তি ও পুড়িয়ে মারার উদ্দেশ্যে নয়া পল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। তবে দেশের একটি মানুষকেও বিএনপি ও জামায়াতের হাতে পুড়ে মরতে দেবে না আওয়ামী লীগ সরকার। 

এক প্রশ্নের জবাবে নাছিম বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে সভা - সমাবেশ করতে পারে, এটা তাদের অধিকার। তবে, বিএনপি বলছে ১০ ডিসেম্বর কমপক্ষে ১০ লাখ লোকের জনসমাগম হবে। তাহলে নয়া পল্টনের রাস্তাসহ ফুটপাতে সব মিলিয়ে সব্বোর্চ্চ ৪০-৫০ হাজার লোকের জায়গা হতে পারে । এই ৫০ হাজার লোকের সমাবেশ হলেই রাস্তায় মানুষের চরম ভোগান্তি হবে। এমন সময় দেখা যেতে পারে তারা আগের মত সহিংসতা করে পেট্রল বোমা ছুঁড়ে মানুষ মারবে। আমরা এটা হতে দিবো না । এমনটা করতে চাইলে তাদের কঠোরভাবে দমন করা হবে।  

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান হলো এ দেশের সব চেয়ে ঐতিহ্যবাহী স্থান। এই জায়গা সবার জন্য, এটা কারো একার নয়। তাদের সমাবেশের কথা ভেবে আমরা ছাত্রলীগের সম্মেলন এগিয়ে নিয়েছি। এটা আমাদের সভাপতি শেখ হাসিনার মহানুভবতার উদাহরণ। অথচ তাদের সব সময় টার্গেট হলো আমাদের নেতাকে হত্যা করা। এটা জানার পরও বিএনপিকে রাজনীতিতে অনেক ছাড় দিচ্ছেন আমাদের সভাপতি। 

সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশ করতে বিএনপিকে ২৬ টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। কিছু শর্ত শিথিল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ছাড় দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের দলীয় সভা সমাবেশে করার সময়ও ডিএমপি অনেক শর্ত জুড়ে দেয়। এটা আইন শৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নিবে। তবে, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে আমাদের পক্ষ থেকে কিছু শর্ত শিথিল করার জন্য ডিএমপিকে বলার চেষ্টা করবো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়