শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:৪৬ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি

বিএনপি

শাখাওয়াত মুকুল:  ১০ ডিসেম্বর ২৬ টি শর্তে বিএনপির ঢাকা বিভাগীয় গণ সমাবেশ করার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পেলেও বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করবে করতে চায়।

মঙ্গলবার বিএনপির প্রচার সম্পাদক ও দলটির মিডিয়া সেল এর সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আমাদের সময় ডট কমকে বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চায়নি। শুনেছি কিছু শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। তবে আমরা এখনও কোন চিঠি পাইনি। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হলো নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার। এটাই আমাদের দলের সিদ্ধান্ত। চিঠি পেলে দলেরস্থায়ী কমিটি বৈঠকে বসবে। তখন দলের হাই কমান্ড সিদ্ধান্ত নিবে কি করবে। 

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী এসব কথা বলেন। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দলটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ করে আসছে। এখন পর্যন্ত আটটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ শেষ হয়েছে। ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।

এসএম/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়