শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ ডা. মিলনের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

ছাত্রদলের শ্রদ্ধা

শাখাওয়াত মুকুল: ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন জাতীয়তাবাদী ছাত্রদল। 

রোববার(২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাজানায় ছাত্রদল নেতারা। 

এসময়, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম  সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদল ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। অবশেষে ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এইচ এম এরশাদের স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস পালন করা হচ্ছে। 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ড. মিলন। এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং ঢাকা কলেজের বায়োকেমিস্ট বিভাগের প্রভাষক ছিলেন।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়