শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:২২ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্ত, হত্যা, লুটপাট ছাড়া বিএনপি আর কিছুই দিতে পারেনি: যশোরে প্রধানমন্ত্রী

মহসীন কবির: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রক্ত, হত্যা ছাড়া বিএনপি আর কিছুই দিতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ দিয়েছে। বৃহস্পতিবার যশোরের জনসভায় তিনি এসব কথা বলেন। বিটিভি

তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি। সারাবিশ্বে মন্দা হলে বাংলাদেশের অর্থনীতি এখনও মজবুত। ব্যাংকে টাকা নাই,  টাকা নাই এটা গুজব, এতে আপনারা কান দিবেন না। ঘরে টাকা রাইখেন না চুরি হয়ে যাবে। 

তিনি বলেন, আমরা যুব সমাজের জন্য সকল সুযোগ-সুবিধা করে দিয়েছি। আন্তঃনগর ইপিজেড নির্মাণের কাজ এগিয়ে চলছে। 

তিনি বলেন, ৭৫’র পর দেশের কোন সরকার এতো উন্নয়ন করেনি। বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে মানুষের সঙ্গে ছিনিমিনি খেলছে।

তিনি বলেন, দেশে রিজার্ভ নিয়ে কোন ঘাটতি নেই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়