শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশের ঘোষণা, সংঘাতের আশঙ্কা

আওয়ামী লীগ

এম এম লিংকন: বিএনপির পূর্ব ঘোষিত ১০ ডিসেম্বরের মহা সমাবেশের একদিন আগে ৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে। মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে বিএনপি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপির এই সমাবেশ ঠেকাতে রাজধানীতে পাল্টা কর্মসূচির পরিকল্পনা করছে বলে কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন। আবার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা  বলে আসছেন তারা বিএনপির এই সমাবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে।

যদিও কোন কোন নেতা বলেছেন বিএনপি মহাসমাবেশের নামে অনিয়ম বা বিশৃঙ্গলের চেষ্ঠা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। ফলে ১০ ডিসেম্বর ঘিরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে।  

এরইমধ্যে ১০ ডিসেম্বরের ঠিক আগের দিন পল্টনে সমাবেশের ঘোষণা দিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এর আগে গত রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। উত্তরের সমাবেশের পরে এবার দক্ষিণ শাখা এই সমাবেশের তারিখ নির্ধারণ করেছে। 

এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানান ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন।

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়