শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের

শাহীন খন্দকার: নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও জাতীয় পার্টি নেত্রী আসমা আশরাফ এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর বর্বর হামলা চালাচ্ছে সরকার সমর্থকরা। সরকার সমর্থক সন্ত্রাসীদের কর্মকান্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জি এম কাদের। নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও জাতীয় পার্টি নেত্রী আসমা আশরাফ এর ওপর সন্ত্রাসী হামলার আরো নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়