শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৮:৩৩ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি এখনো সিদ্ধান্ত নেয়নি কোনদিকে যাবে: জি এম কাদের

জি এম কাদের

শাহীন খন্দকার: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের মঙ্গলবার (৪অক্টোবর) লালমনিরহাট সফর করেন। তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলী লোকজনদের সাথে কথা বলেন।

তিনি এর পরে সার্কিট হাউজ মাঠে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় পার্টি মহাজোট থেকে সরে এসেছে। তবে সংসদ থেকে সরে যাবে না। জনগণের সুবিধার জন্য সংসদ ছাড়বো না। জনগণের দেশের উন্নয়ণে কথা বলার জন্য সংসদে থাকতে হবে।

এ সময়ে তিনি বলেন, রাজনীতিতে আগামীতে অনেক টানাপড়েন হবে, উত্থান-পতন হবে। তাই জাতীয় পার্টি এখনো সিদ্ধান্ত নেয়নি কোনদিকে যাবে। ইভিএম ও নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টি জনগণের ও পার্টির মতামত নিয়ে পরে সিদ্ধান্ত নেবে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি ইভিএমে নির্বাচনে যাবে কিনা।

বিরোধী দলীয় এই উপনেতা আরো বলেন, বিএনপির সময়ে হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট করেছে। ভেবেছিলাম আওয়ামী লীগ লুটপাট করবে না। কিন্তু আওয়ামী লীগ বিএনপির থেকে বেশি।

এ সময়ে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন লেমন, সাবেক কমিশনার নজরুল ইসলাম বাদশা, আনছার আলী, আফজাল হোসেন ও আলমঙ্গীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়