শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত আন্দোলন

খেলাফত আন্দোলন

আলামিন শিবলী: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবেই ৩০০ আসনে অংশ নেবে বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আতাউল্লা হাফেজ্জী। শনিবার কামরাঙ্গীচর জামিয়া নুরিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে উমুমীর (সাধারণ পরিষদ) সদস্য সম্মেলনে  এ কথা বলেন তিনি। 

আতাউল্লা হাফেজ্জী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি সব নির্বাচনেই খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খেলাফত আন্দোলন অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, দলটির প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুর যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমরাও সবাই একই উদ্দেশ্য নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনারা সবাই সবাই নিজ নিজ এলাকায় নির্বাচন করার প্রস্তুতি নেবেন। 

এসময় দলের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এখন থেকেই থানা, ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন করা হবে। ওলামা ও সুধী সম্মেলনের মাধ্যমে নিজ নিজ নির্বাচনী এলাকায় খেলাফত আন্দোলনের প্রার্থীদের প্রচারণা চালাতে আহবান জানান । 

মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আমরা নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবো এবং যেসব আসন ফাঁকা আছে সেগুলোও পূরণ করার চেষ্টা করবো।

দলটির আমীর আল্লামা আতাউল্লা হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশের জেলা আমীর, সাধারণ সম্পাদকসহ আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বটগাছ প্রতীকে প্রার্থী হতে ইচ্ছুক এমন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ