শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গিবাদের কথা বলে পশ্চিমাদের অন্ধ রাখতে চায় সরকার: গয়েশ্বর

গয়েশ্বর

শাখাওয়াত মুকুল: পশ্চিমাদের কাছে গিয়ে দেশের জঙ্গিবাদের কথা বলে তাদেরকে সরকার অন্ধ রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সশাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, এদেশে যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচারের লজ্জা থাকলেও লুটপাটকারী সরকারের লজ্জা নাই।

গয়েশ্বর বলেন, ক্ষমতার চেয়ে সম্পদ বেশি দরকার বলেই রাজনীতি থেকে রাজনীতিবিদরা বিতাড়িত হচ্ছেন। রাজনীতি এখন কর্পোরেট হাউজের হাতে চলে গেছে। এই কর্পোরেট পরিবর্তনের কারণেই এখন লুটপাট হচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র বিনির্মান করতে হলে সরকারকে বিদায় করতে হবে। রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপ দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় জনগণের ফসল ঘরে তুলতে বিএনপি জাতীয় ঐক্যের চিন্তাভাবনা করছে জানিয়ে তিনি বলেন, বিএনপির এই আন্দোলন যুগপৎ হতে পারে বা জোটবদ্ধও হতে পারে। আন্দোলনের রূপরেখা যেভাবেই হোক তা বাস্তবায়নে সময় লাগবে।

এসময় তিনি আরও বলেন, সরকারকে রক্ষা করার দায়িত্ব পোশাকধারী এবং ননপোশাকধারী প্রশাসনের কারো দায়িত্ব নয়। যারা অবৈধভাবে সরকারকে সহায়তা করবে তা কেউ রক্ষা পাবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়