শিরোনাম
◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪২ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে’

ভোট কারচুপি ও ফলাফল পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক দাবি করেছেন, নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষ এখন ‘ষড়যন্ত্রে মরিয়া’ হয়ে উঠেছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাড্ডা আদর্শনগর বিদ্যানিকেতন কেন্দ্রে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বরকতের কেন্দ্রে প্রবেশের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ভোটের দিন বিভিন্ন সংবাদমাধ্যমের লাইভ সম্প্রচারে অন্যান্য দলের পোলিং এজেন্টদের আসনে বসা কয়েকজনকে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নাম উচ্চারণ করতে দেখা গেছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক হিসাবে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফলের কাগজে সেই ব্যবধান হঠাৎ কমে যায়। এতে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের অভিযোগ, ভোর পাঁচটা পর্যন্ত কিছু কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলেছে। বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করেছে বলেও তিনি দাবি করেন। বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ফলাফল ঘোষণার সময় উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনাও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘কারচুপি, ভয়ভীতি ও ফলাফল বদলের রাজনীতি জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের সঙ্গে যায় না।’

জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে জনগণই তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়