শিরোনাম
◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৭ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধী দল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে যারা পরিশ্রম করেছেন এবং নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির মুখেও গণতান্ত্রিক অধিকার চর্চা করেছেন, তাদের সাহস দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।

নির্বাচনের ফল নিয়ে হতাশা থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ৭৭টি আসন পেয়ে দলটি সংসদে উপস্থিতি প্রায় চারগুণ বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে। এটিকে তিনি নতুন ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০০৮ সালে বিএনপি ৩০টি আসন পেয়েছিল। ১৮ বছর পর ২০২৬ সালে তারা সরকার গঠন করতে যাচ্ছে। গণতান্ত্রিক রাজনীতির পথ দীর্ঘ। তাই জনগণের আস্থা অর্জন, ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় রাখা ও ভবিষ্যতের জন্য দায়িত্বের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নির্বাচনের রায়কে সম্মান জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলন কখনও একক নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। একই সঙ্গে শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে অটল থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়