শিরোনাম
◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক ◈ ভার‌তে এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরে গে‌ছে দ.আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ◈ কোমায় আছেন মোজতবা, হারিয়েছেন এক পা: ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি ◈ দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া ◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার  ◈ সূর্যকুমার বিশ্বকাপ জয়ের পরই নেতৃত্ব হারাতে চলেছেন! ◈ ঈদের আগেই মাঠ প্রশাসনে বড় রদবদল: নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, হাদির আসনে নির্বাচন করবেন

মেঘনা আলম গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রোববার বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসন থেকে তিনি নির্বাচন করবেন।

গত ২৪ ডিসেম্বর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেঘনা জানিয়েছেন, তিনি নির্বাচনকালীন সময় প্রচারণার ক্ষেত্রে কাগজের অপচয় রোধ করতে বড় কোনো পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না।

মেঘনা আলম তার নির্বাচনি পরিকল্পনায় সম্পর্কে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের সবচেয়ে নারী-বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও নারীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন, নারীদের জন্য বিশেষ ডে-কেয়ার সিস্টেম চালু, নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তার ইশতেহারে। 

তিনি আরও জানিয়েছেন, নির্বাচনে জয় লাভ করলে প্রতি মাসে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ করবেন যাতে মানুষ আইনি অধিকার সম্পর্কে সচেতন হয়। যুবসমাজের নেতৃত্ব বিকাশে থাকবে রাজনৈতিক শিক্ষা কার্যক্রম। এছাড়া, প্রতি তিন মাস অন্তর তিনি সরাসরি জনগণের মুখোমুখি হয়ে ‘টাউন হল মিটিং’ করবেন এবং প্রতিটি সেবাকেন্দ্রে একটি করে কমপ্লেইন্ট বক্স বা অভিযোগ বাক্স রাখা হবে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়