শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত: বিএনপি

মনিরুল ইসলাম: ভারতের দৈনিক পত্রিকা এই সময় অনলাইন-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে দলটি।

মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সাক্ষাৎকার বিভ্রান্তিকর। ফখরুল স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভুল। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদেরও অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে।

এর আগে সোমবার কলকাতার বাংলা দৈনিক এই সময় অনলাইন-এ প্রকাশিত সাক্ষাৎকারে দাবি করা হয়, জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল এবং এনসিপি সম্পর্কে মন্তব্য করেছিলেন ফখরুল। তবে বিএনপি জানিয়েছে, এসব বক্তব্য সত্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়