শিরোনাম
◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায়

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি টিকা বিক্রির অভিযোগ, তদারকি কর্মকর্তাকে শোকজ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বরাদ্দকৃত জলাতঙ্কের টিকা (রেবিস ভ্যাকসিন) টাকা নিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিকাদান কর্মসূচির তদারকি কর্মকর্তা আসাদুজ্জামান সুজনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে। এক রোগী টিকা নিতে গেলে তার কাছে ৫০০ টাকা দাবি করেন সুজন। টাকা না দিলে টিকা দেওয়া হবে না বলে জানানো হয়। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান সেখানে গিয়ে তদারকি কর্মকর্তাকে শোকজ করেন এবং পরিস্থিতি শান্ত করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্তদের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে মোট ৭১ পরিমাণ টিকা দেওয়া হয়েছিল। সেই টিকা বিতরণের দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান সুজন। তবে তিনি আক্রান্তদের কাছ থেকে প্রতিমাত্রা টিকার জন্য ৫০০ টাকা নিতেন।

ডা. মো. আলী এহসান বলেন, ‘এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। তখন মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি বিষয়টি সিভিল সার্জনকেও জানানো হয়েছিল। কিন্তু তিনি সংশোধন হননি। এবার তাকে শোকজ করা হয়েছে এবং তার দায়িত্ব অন্যজনকে দেওয়া হয়েছে।’

  • সর্বশেষ