শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক দুই সেনা কর্মকর্তার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা এ তথ্য জানান।

পদত্যাগের বিষয়টি মুঠোফোনে প্রথম আলোকে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে পারি না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন। আমি এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে।’

রাজনীতি ও নির্বাচনের বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি (আব্দুল্লাহ আল মাহমুদ) এনসিপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি গাজীপুর-৩ আসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, যেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার নাম উঠে এসেছে। আসন্ন নির্বাচনে আমার ভূমিকা নিয়ে আমি যথাসময়ে সিদ্ধান্ত নেব।’

এ প্রসঙ্গে এনসিপির আরেক যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের প্রথম আলোকে বলেন, ‘গণমাধ্যম মারফত দেখলাম তাঁরা দুজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কয়েকটা বিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এগুলো তদন্ত ও পর্যালোচনার পর্যায়ে ছিল। আমরা শুরু থেকে বলছিলাম, এ ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে সহযোগিতা করব। এই অবস্থায় হঠাৎ তাঁরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের সঙ্গে আলাপ না করে এই ঘোষণা দেওয়া হয়েছে। এটাকে পরায়ণপর মনোভাব বলে আমার কাছে মনে হয়েছে।’ উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়