শিরোনাম
◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামানত বাজেয়াপ্ত হয়ে কারা দেশছাড়া হবে, নির্বাচন ছাড়া বোঝা যাবে না: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা দুইটা না তিনটা সিট পাবে, জামানত বাজেয়াপ্ত হয়ে দেশছাড়া হবে, সেটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, কায়দা-কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরও কী কী বিষয় সামনে এনে নির্বাচনটাকে কীভাবে ঠেকানো যায়, সেই বিবেচনা সামনে আনা হচ্ছে।

পাগলও বুঝে কারা আগামী দিনে ক্ষমতায় আসবে এমন মন্তব্য করে তিনি বলেন, কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ মনে করে, তারাই ক্ষমতায় আসবে। বিএনপি যে এবারই প্রথম ক্ষমতায় যাবে তা নয়, এর আগেও একাধিকবার জনগণের সমর্থন নিয়ে, ভোটে জিতে ক্ষমতায় গেছে।

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, সরকারকে অনুরোধ করব ফেব্রুয়ারি মাসের প্রথমে হোক, মাঝে হোক, নির্বাচনের একটি দিন ঘোষণা করতে হবে, নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তাহলে আমার মনে হয় এখন যে সংকট সেটা অনেকাংশে কেটে যাবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেকে হত্যা করেছে, সেই হত্যাকারী শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগ ১০০ বছরেও ফিরতে পারবে না। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত থাকারও আহ্বান জানান শামসুজ্জামান দুদু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়