শিরোনাম
◈ কী লেখা আছে রাষ্ট্রপতির পদত্যাগপত্রে? ◈ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার ◈ যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান, বাড়ছে মধ্যপ্রাচ্য উত্তেজনা ◈ কিশোরগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: উদ্ধার অভিযানে গিয়ে ছেলের মরদেহ পেলেন কনস্টেবল ◈ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ◈ আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি, আমার কাছে কোনো তথ্য নেই: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার ◈ কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত ◈ ঢাকার রেলপথ হবে লেভেল ক্রসিংমুক্ত, নির্মাণ হবে একাধিক আন্ডারপাস ◈ থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পীকার

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৩:২৭ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠক

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। গত শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি। এই তো।’ কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি (আনুষ্ঠানিক) কোনো বিষয়ে আলোচনা হয়নি।’

নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘যতটুকু বলেছি তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।’

সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে অস্থির হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট। এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে আরও ঘনীভূত হয় পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছিলেন জামায়াতর আমির শফিকুর রহমান। নেতা-কর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে দলটি আয়োজন করে কেন্দ্রীয় মজলিশে শুরার বৈঠক।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। গতকাল দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়