শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৩:২৯ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি ও জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর সাময়িক আনন্দ করলেও জুলাই ঘোষণাপত্র ও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে চাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শাহবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে আবার শাহবাগ আসছে। এসময় তারা জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ প্রতিবেদন লেখা অবধি আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়