শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া হাঁটাচলা করছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং ভালো আছেন। তিনি ঘরের ভেতরেই নিজে নিজে স্বল্প দূরত্বে হাঁটাচলা করেছেন। বর্তমানে তিনি লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মানসিক প্রশান্তি বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। রোজার মধ্যে তিনি ছেলে, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে ইফতার করেন। 

এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন। তিনি স্বল্প দূরত্বে হাঁটচলা করতে পারছেন। নিজ হাতে খাবারও খাচ্ছেন। যে কোনো সময়ের তুলনায় অনেকটা সুস্থ আছেন। কবে দেশে ফিরবেন—জানতে চাইলে তিনি বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যেদিন উপযুক্ত মনে করবেন, সেদিন বিএনপি চেয়ারপারসন ফিরবেন।

ডা. জাহিদ আরও বলেন, প্রায় সাত বছর পরে ছেলে, দুই পূত্রবধু ও নাতনিদের পাশে পেয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। পরে সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে গত ২৪ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়