শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০২:০৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের নেতৃত্বে আজ জাতি ঐক্যবদ্ধ : কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

মনিরুল ইসলাম  : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ  বুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আজ জাতি ঐক্যবদ্ধ।

তিনি বলেন,  দেশ নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু সারা দেশের মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। তিনি বলেন জনগন এখন নির্বাচনের জন্য প্রস্তত। অন্তর্বর্তী সরকারের উচিত এখনই নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করা।

বৃহস্পতিবার  কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক আলোচনা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
দিনব্যাপী এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ  বুলু।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন,আন্দোলনের সময় তারেক রহমান বলেছেন নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন। কমিটি গঠনের সময় আমরা জনাব তারেক রহমানের এ শ্লোগান বাস্তবায়ন করবো।আন্দোলনের সময় যারা ভূমিকা রেখেছেন তাদের কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে।

এ ছাড়া আরও  বক্তব্য রাখেন মিসেস সাহেবা রফিক, হাজী আমিনুর রশীদ ইয়াছিন, ইন্জি. খালেদ মাহমুদ শ্যামল, জাকারিয়া তাহের সুমন,শেখ ফরিদ আহমদ মানিক, লায়ন হারুনর রশীদ, জেড খান মোঃ রিয়াজুদ্দিন নসু।জাতীয় নির্বাহী কমিটির সদস্য্যবৃনৃদ সঞ্চালনায় ছিলেন হাজী মোশতাক মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়