শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফজয়ী নারী ফুটবল দলকে তারেক রহমান ও মির্জা ফখরুলের অভিনন্দন

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করাতে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় তারেক রহমান বলেন, তারা এই ফুটবলের শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর উন্নতি করবেন।

বাংলাদেশের ফুটবলের গৌরব ফিরে আনতে খেলোয়াড় ও কর্মকর্তারা আরও গঠন মূলক ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। 

বুধবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে দেশের মানুষকে আনন্দের সাগরে ভাসান নারী ফুটবল দলের খেলোয়াড়রা।

২০২২ সালে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল স্বাগতিক নেপালকে হারিয়েই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়