শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৪, ১০:৫১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির নেতাকর্মীরা সহিংসতা করলে ছাড় নয়: দুলু

মনিরুল ইসলাম : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের সংঘাত বা সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সবসময় দেশের মানুষের কল্যাণ চাই, নিরাপত্তা দিতে চাই। তাই সবার পাশে দাঁড়াতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী লালমনিরহাট শহরের বিভিন্ন মার্কেট ও পাড়া মহল্লায় শান্তির পদযাত্রা চলাকালে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটবাসী আতঙ্কিত হবেন না। আপনারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেজন্য আমার দলের নেতাকর্মীরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেবে।

এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়