শিরোনাম
◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ১২:৫৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূটনীতিকরা স্বচক্ষে ধ্বংসযজ্ঞ দেখার পর স্তম্ভিত: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

খুররম জামান: [২] বুধবার বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের সরেজমিনে ঢাকার বিভিন্ন স্থানের ধ্বংসযজ্ঞ পরিদর্শনের পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। কূটনীতিকরা গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চায়নি বলে তিনি জানান।

[২] এক প্রশ্নে জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিক্ষোভ দমনে ব্যবহৃত কিছু যানবাহনে জাতিসংঘের লোগো ছিলো, সেগুলো ভাড়া দেওয়া হয়েছিল। তা দৃষ্টিগোচর হওয়ায় বাহনগুলোতে থেকে লোগো মুছে ফেলা হয়েছে।  

[৩] পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধ্বংসযজ্ঞ দেখার পর অনেক কূটনীতিক আরো বলেছেন এ অবস্থায় আমরা তোমাদের সঙ্গে আছি, এটা তোমাদের অভ্যন্তরীণ বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোতে নোট পাঠিয়েছিলাম- এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, কূটনীতিকরা যেন গণমাধ্যমে কোনো বিবৃতি না পাঠায়। রাষ্ট্রের পক্ষে বিভিন্ন দেশ থেকে বিবৃতি দিলেও কূটনীতিকরা কোনো বিবৃতি দেয়নি বলে মন্ত্রী জানান।    

[৩.১] প্রায় ৪৯টি দূতাবাসের প্রতিনিধি মধ্যে ২৩ জন রাষ্ট্রদূত একদিনের নোটিশে এ ধরণের অস্বস্তিকর অবস্থা দেখতে যাওয়ার জন্য তিনি তাদের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেন। ঢাকাস্থ পাকিস্তানের রাষ্ট্রদূতও পরিদর্শনে ছিলেন বলে তিনি জানান। 

[৪] পররাষ্ট্রমন্ত্রী জানান, মে্েট্রারেল, সেতু ভবন, বনানী ও মহাখালী টোল প্লাজাসহ বিটিভিতে যে এ ধরণের তান্ডব চালিয়েছে পাকিস্তানী হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। বিএনপি জামাত দেশের বাইরে  লস এ্যাঞ্জেলস ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ মিশনের সামনে যে বিক্ষোভ করছে তাদের নেতৃত্ব দিয়েছে পাকিস্তানি নাগরিকরা, তারা সহযোগিতাও করেছে এবং গুজব ছড়াচ্ছে। 

[৫] পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার আমরা টাফ সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ আছে, বিটিভিতে কারা আগুন ধরিয়েছে যা কূটনীতকদের দেখানো হয়েছে। তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে  বিচার করা হবে। 

[৫.১] তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিক্ষোভ করার জন্য বাংলাদেশিদের স্থানীয় আইনে শাস্তি দেওয়া হয়েছে। আরব আমিরাত ৫৪ জনকে শাস্তি দিয়েছে, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড কয়েকজনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে। আরব আমিরাত বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না  বলে যে সংবাদ প্রকাশ পেয়েছে তা সঠিক নয় বলে জানান।  সম্পাদনা: এম খান

  • সর্বশেষ