শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০১:০১ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেপ্তার ৭

সুজন কৈরী: ডিএম‌পির অতি‌রিক্ত ক‌মিশনার (গো‌য়েন্দা) হারুন-অর-র‌শি‌দের নেতৃ‌ত্বে অভিযান পরিচালনা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ৭ জনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
  
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ডিবি সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে।

অভিযান শেষে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন বলেন, অভিযানে শতাধিক ককটেল, পেট্রোবোমা, দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাস্থলে বোম্ব ডিস্পোজাল ইউনিটের একটি দল কাজ করছে।

তিনি আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনকে টার্গেট করে একটি গ্রুপ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণসহ পুরো শহরে অরাজকতা তৈরি করছে। সরকার উৎখাত করতেই কোটা আন্দোলনে তারা ঢুকে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়