শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৪, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক 

রিয়াদ হাসান: [২] হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসী, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আব্দুল্লাহিয়ান-সহ হেলিকপ্টারের সকল আরোহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

[৩] সোমবার (২০ মে) এক যৌথ শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসী ও পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মর্মান্তিকভাবে নিহতের ঘটনা ইরান ও ইরানী জনগণের জন্য একটি শোকাবহ ঘটনা। 

[৪] নেতৃদ্বয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মর্মান্তিকভাবে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসী, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আব্দুল্লাহিয়ান-সহ নিহত সকলের প্রতি শোক জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানী জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়