শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৩, ১২:২৮ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোরেলে নাচলেন তরুণী, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:  প্রত্যেক দেশের মেট্রোরেলে চড়তে কিছু নিয়ম মানতে হয়। নিয়ম মানলে শাস্তিও কখনো কখনো। তবে ভারতের এক তরুণী এসব নিয়ম তোয়াক্কা না করে মেট্রোরেলের মধ্যে নাচানাচি হয়েছেন। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলে বসে যাচ্ছিলেন ওই তরুণী। এরই মধ্যে হঠাৎ রেলের ভেতর হাতল ধরে দোল খাচ্ছেন। এরপর সিটের ওপর বসে নাচতে শুরু করেন। ওই কোচের মধ্যে অন্য কোনো যাত্রীদের দেখা যাচ্ছিল না। সে একা ছিল নাকি আরও কেউ ছিল তা বোঝার উপায় ছিল না।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে মেট্রোরেলে নেচে ভিডিও ধারণ করা তরুণীর নাম অর্পনা দেবয়াল। গত ২৫ ডিসেম্বর তিনি তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে তিনি দর্শকদের জন্য উড়ন্ত চুমুও দেন।

নেতিবাচক কাজ হলেও অনেকে কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন। কেউ কেউ আবার কড়া সমালোচনাও করেছে। দিল্লি মেট্রোরেল করপোরেশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন অনেকে।

এদিকে দিল্লির মেট্রো আইন বলছে, কোনো যাত্রী রেলে উঠে মাতলামি করে, থুথু ফেলে কিংবা কারো সঙ্গে ঝগড়া করে তাহলে তাকে ২০০ রুপি জরিমানা করা হবে। কিন্তু অর্পনা কারো সাথে মারামারি করেননি। কিন্তু এই নাচ অন্য কারো বিরক্তের কারণ হয়েছিল কীনা তা জানা যায়নি। বাংলাভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়