শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২২, ০৬:২১ বিকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২২, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই মেয়েকে নিয়ে জাপানে যাওয়ার চেষ্টাকালে ফেরালো পুলিশ

মাসুদ আলম: দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার চেষ্টার সময় জাপানি নারী নাকানো এরিকোকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টায় বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। 

পুলিশ সূত্র জানায়, দুই মেয়ে তাদের মায়ের হেফাজতে ছিল। রাত সাড়ে ১২টায় সিঙ্গাপুর উড়োজাহাজের একটি ফ্লাইটে তাারা জাপানে যাওয়ার চেষ্টা করেন। যেহেতু আদালতের নির্দেশনা ছিল না, তাই তাদের যেতে দেওয়া হয়নি।

দুই মেয়ের বাবা ইমরান শরীফ বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আপিল বিভাগের রায় অমান্য করে পারিবারিক আদালতের চূড়ান্ত রায় হওয়ার আগে দুই মেয়েকে নিয়ে মা জাপানে পালিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে ২৭ ডিসেম্বর আমি আপিল বিভাগে অভিযোগ করব।

২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাদের তিন মেয়েসন্তান আছে। গত ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। পরে ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। আর ছোট মেয়েকে তার নানির কাছে রেখে ১৮ জুলাই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন এরিকো।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়