শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবন্ধীরাও সমাজে ব্যাপক প্রভাব ফেলতে পারে : ডেকো

জাতীয় প্রতিবন্ধী দিবসে ডেকো

রবিন আকরাম: প্রতিবন্ধীরাও আমাদের সমাজে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ডেকো এক্সেসরিজ লিমিটেড। এ লক্ষ্যে ডেকো এক্সেসরিজ লিমিটেড এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সহযোগীতায় প্রতিভাবান, সম্ভাব্যময় ব্যক্তি যাদের কিছু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাদেরকে প্রতি বছর দক্ষ প্রশিক্ষণ এবং কোম্পানিতে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

শনিবার ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিআরপি’র প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি অ্যান টেলর এবং ডেকো লিগ্যাসি গ্রুপের চেয়ারম্যান শাহাদাত হোসেন কিরনের উপস্থিতিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

ডেকো এক্সেসরিজ লিমিটেড এবং সিআরপি উভয়ই এই পদক্ষেপকে একটি সার্থক এবং কার্যকর চুক্তি বলে বিশ্বাস করে। যা শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে উন্নত জীবন এবং আত্ম-স্বাধীনতা অর্জনে সহায়তা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডেকো এক্সেসরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এবং সিআরপির নির্বাহী পরিচালক ড. মো. সোহরাব হোসেন। এছাড়াও উভয় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়