শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনে একবার হলেও আল-আকসায় নামাজ পড়তে চান সারজিস

জীবনে একবার হলেও আল-আকসা মসচিদে নামাজ পড়তে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ বৃহস্পতিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ ইচ্ছার কথা জানান তিনি।

আল-আকসা মসজিদে নামাজ আদায় করার একটি ছবি পোস্ট করে সারজিস আলম লেখেন, ‘জীবনে একবারের জন্য হলেও পবিত্র আল-আকসাতে যেতে চাই। আমার যোদ্ধা ভাইদের সাথে এক ওয়াক্ত হলেও নামাজ পড়তে চাই।’ 

তার এ পোস্টে অনেকেই প্রশংসামূলক মন্তব্য করেছেন। অনেকে আবার করছেন সমালোচনাও। এনামুল এনাম নামের একজন লিখেছেন, ‘দোয়া করি ভাই আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুন।’ রুমানা রুমু নামের একজন লিখেছেন, ‘ইনশাল্লাহ ❤। আল্লাহ নেক আশা পূরণ করুক, আমিন।’

সাদিত নামের একজন লিখেছেন, ‘খুবই ভালো। কিন্তু নিজ দেশে যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটুক্তি করা হয় তখন সেটা নিয়ে আপনার কোনো স্ট্যাটাস দেখি না কেন ভাই? আল আকসায় নামাজ পড়ার চেয়ে আল্লাহ এবং রাসূলকে অবমাননাকারীর শাস্তি কামনা করা বেশি গুরুত্বপূর্ণ।’ 

সাইফুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন, ‘রাজনীতিতে আসলে ধর্মের এমন ব্যবসা করা লাগে সারজিস ভাই! ব্যতিক্রম কিছু করছেন না। পূর্বের ধর্মব্যবসায়ীদের মতন সিম্পেথি কুড়াচ্ছেন ভালোই। এগিয়ে যান।’ 

উল্লেখ্য, আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা। মক্কা, মদিনার পরে মুসলিমদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান এ মসজিদ। মেরাজের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে প্রথমে মসজিদে আকসায় আগমন করেন। ফিলিস্তিনে অবস্থিত এ মসজিদটি বর্তমানে দখল করেছে ইসরায়েল। এখানে নামাজ পড়ায় বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছে দেশটি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়