শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১১:৫১ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে ভেসে বেড়াচ্ছে জবি ছাত্রীর এই ছবি, সত্যতায় যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর মুখে স্কপটেপ ও হাত বাঁধা অবস্থার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, এই নারী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন নেত্রী। এই দাবিকে মিথ্যা প্রচারণা বলে শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিবেদনে বলা হয়, আলোচিত ছবিটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেত্রীর নয় বরং এটি গত বছরের মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের একজন সাধারণ শিক্ষার্থীর মৌন প্রতিবাদের অভিনয়ের দৃশ্য।

মূলত গত বছরের ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নাটক, মৌন নাটক এবং মশাল মিছিল করেন।

 ওই কর্মসূচিতে মৌন নাটকের প্রস্তুতির সময় এক নারী শিক্ষার্থী মুখে স্কপটেপ ও হাত পিছমোড়া করে বাঁধেন। সেই ছবিকে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ নেত্রীর ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

সংস্থাটি জানায়, আগেও একই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং ‘এ দৃশ্য বাংলাদেশ ছাত্রলীগ কখনো ভুলবে না, সময়মতো জবাব হবে ইনশা আল্লাহ’ বলে যে ছবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ