শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০১:০৩ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানা গেল ২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান। হিজরি ক্যালেন্ডার অনুয়ায়ী, শাবানের পরই আসে রমজান মাস। সেই হিসাবে আর চার মাস বাকি আছে। এর মধ্যেই ২০২৫ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

গালফ নিউজের এক প্রতিবেদনে সোমবার (২৪ অক্টোবর এ তথ্য জানিয়েছেন।

সোমবার আমিরাতের দ্য এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানায়, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুয়ায়ী, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

অ্যাস্ট্রোনমি সোসাইটি আরও বলছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর। আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

সাধারণত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়