শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৪ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলা এখন স্রেফ এক করপোরেট ইভেন্ট

মনজুরুল হক

মনজুরুল হক: [১] আপনার-আমার মানা না-মানায় কিসসু আসে-যায় না। সত্য হলো অমর একুশে বইমেলা এখন আর প্রকাশক-লেখক-পাঠকের মিলনমেলা নয়। এটা এখন স্রেফ এক কর্পোরেট ইভেন্ট। যেখানে লেখক-প্রকাশক-পাঠক সকলেই মেলা কর্তৃপক্ষ তথা ক্ষমতাসীন সরকারের ক্রীড়ানক। সরকারের শক্তিশালী হাতের পেশি আপনি দেখতে পাবেন না বটে, তবে প্রতি পদে তাদের দোর্দণ্ড উপস্থিতি টের পাবেন।

[২] বইমেলায় প্যানোরমা চিত্র কেমন? এখানে জোর লবিং করে সরকারের নেকনজর হাসিল করে তাদেরই বরকন্দাজদের কারো হাত থেকে বাংলা একাডেমির পুরস্কার হাতানোর প্রতিযোগিতার পাশাপাশি ‘হেফাজতি বাংলার’ কবি-সাহিত্যিকরা নিজেদের বইপত্র নিজেরাই পড়া, নিজেরাই একে অন্যের প্রশংসা করে পিঠ চুলকে দেওয়া, ঘন ঘন বিভিন্ন মাধ্যমে আত্মীয় কুটুম্বর শক্তিবলে বিজ্ঞাপন প্রচার করা, রাবিশ আর বস্তাপচা কাগজের বান্ডিল ছেপে নিয়ে পুরস্কারের জন্য এ দুয়ার সেদুয়ারে হত্যে দিয়ে থাকা এবং সরকার তথা সরকারের ‘স্পোকসম্যান’ মেলাকর্তৃপক্ষের অন্যায়-অবিচার-পক্ষপাতিত্ব-দাদাগিরি নতমস্তকে মেনে নেওয়া। 

[৩] ২০১৩ সালের পর থেকে একটা চিহ্নিত মহল সুচিন্তিত ছক কষে বইমেলাকে সংক্ষিপ্তকরণ, বিধিনিষেধের ঘোটালায় ফেলে প্রায় মিলিটারি আইন জারি করেছে। একবার বই ‘চেক’ করে তো অন্যবার টাইম বেঁধে দেয়। পরেরবার মেলার সময় কমিয়ে আনে তো তার পরেরবার কোন কোন বই বা প্রকাশক মেলায় ঢুকতে পারবে না সেই ফরমান জারি করে। স্টলের টাকাপয়সার ঘ্যানতাড়া তো আছেই। সে ফি বছর বেড়েই চলেছে। 

[৪] এবার প্রথম সপ্তাহটা নিরামিষ জাউ জাউ কাটলেও দুম করে এক অসম বয়সের দম্পতিকে মেলা থেকে বলপূর্বক বের করে দিয়েছে কর্তৃপক্ষ। কেন? কে কে নাকি অভিযোগ করেছিল তারা সমাজ কলুষিত করছে। হা হোতষ্মি। একটা পঁচাগলা এঁদো নর্দমার মতো সমাজের খারাপ করতে বাকি আছে কিছু? হ্যাঁ, ওই দম্পতি ব্যক্তিত্বহীন ক্যালাসের মতো তাদের বিয়ে নিয়ে মিডিয়ার খোরাক হওয়া উপভোগ করছে। সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানে বইমেলা কর্তৃপক্ষ বাম হাত ঢোকানোর কে? কোন এখতিয়ারে এটা করলো? একজন ব্যক্তি ৬৫ বছর ১৮ পেরুনো নারীকে তার সম্মতিতেই বিয়ে করেছেন। এখানে রাষ্ট্র, সরকার, সমাজ, বাংলা একাডেমির নাক গলানোর আইনগত কোনো অধিকার আছে? নেই। তারপরও তারা গলাবেন। কারণ তারা নিজেদের প্রভু ভাবেন এবং প্রভুদের নাক সব সময়ই বেশ খানিকটা গলে থাকে। প্রতিবাদ জানিয়ে রাখলাম। ১০ ফেব্রুয়ারি ২৪। লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়