শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪, ০৪:২৭ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৪, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমিও, ব্রুটাস? তবে মরো, সীজার!

মাসুদ রানা

মাসুদ রানা: যারা উইলিয়াম শেইক্সপীয়ারের ‘জুলিয়াস সীজার’ নাটক পড়েননি, তাদের মধ্যেও অনেকে জানেন নাটকটিতে মৃত্যুর আগে সীজারের উচ্চারিত একটি কথা, ‘Et tu, Brute??’ এটি একটি লাতিন বাক্য। শেইক্সপীয়ার ঠিক এই লাতিন বাক্যটিই ব্যবহার করেছেন তাঁর ইংরেজি নাটকে। অবশ্য, এ-বাক্যটি শেইক্সপীয়ারের নিজের রচিত নয় বরং চয়িত। এই বাক্যটি শেইক্সপীয়ারের আগেও অনেকে ব্যবহার করেছেন। অর্থাৎ, বহু আগে থেকেই এটি প্রবাদের মতো ছিলো। যাহোক, শেইক্সপীয়ারের নাটকে সীজারের এটিই কিন্তু শেষকথা নয়। এটি ছিলো শেষকথার আগের কথাটি। তাহলে, তাঁর শেষকথাটি কী? নাটকে সীজারের শেষকথাটি ইংরেজিতে, আর প্রথম কথাটি লাতিনে, যা নিম্নরূপ : ‘  ‘Et tu, Brute? Then fall, Caesar!’ আধুনিক ইংরেজিতে বাক্য দুটোর অর্থ হচ্ছে, ‘You too, Brutus? Then die, Caesar!’ !’ বাংলায় হবে, ‘তুমিও, ব্রুটাস? তবে মরো, সীজার!’ শেইক্সপীয়ার বুঝিয়েছেন যে, সীজার যখন বুঝলেন তাঁর প্রিয় বন্ধু ব্রুটাসও তাঁকে ছুরিকাঘাত করেছেন, তখন আর পৃথিবীতে বেঁচে থাকার সাধ রইলো না তাঁর। অর্থাৎ, যখন বিশ্বস্ত বন্ধুও বিশ্বাসঘাতকতা করে তখন বিশ্বের শ্রেষ্ঠতম বীরও বাঁচার আগ্রহ হারিয়ে ফেলেন। একদিন সময়করে জুলিয়াস সীজার নাটকের সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে স্বৈরতন্ত্র ও হত্যাকাণ্ডের ঐতিহাসিক মিল দেখিয়ে লিখবো। পাঠক তখন বুঝতে পারবেন কেন শেইক্সপীয়ারের সাহিত্যকর্ম অমর ও অবিনশ্বর। ১৬/০১/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়