শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৫ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরফান আহমেদের ফেল করে পাস!

আশিক নূরী : [১] টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আরফান আহমেদ বলেন, শুরুর দিকে আমি একটি বনফুলের মিষ্টির বিজ্ঞাপনে কাজ করি। এটা দিয়েই আমার শুরু। অভিনয়ে আশার ইচ্ছাটা আমার আগে থেকেই ছিলো। বিজ্ঞাপন করার আরও আগে থেকেই আমার ইচ্ছা ছিলো আমি ভালো একজন অভিনেতা হবো। আমাকে ছোট ছোট নাটকে অভিনয় করার ক্ষেত্রে সহযোগিতা করেছিলো, ‘রকিব হাসান সূর্য’। তিনি আমাকে অনেক বিষয়ে পরামর্শ দিতেন। হঠাৎ এডিটর সালেহ আহমেদ বললেন, তুমি যেহেতু ড্রামা পার্টটা ভালো করো, তুমি সাপ্তাহিক নাটকে অভিনয় করো। এই নাটক দিয়ে তুমি উপরে উঠতে পারবে না। তিনি আমাকে তার এক প্রযোজক বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আগ্রহের সঙ্গেই দিলেন এবং সেখানে আমি দুটো সিন পেলাম। 

আমার মনে আছে এটা ১৯৯৫ এর ডিসেম্বরে। কিন্তু তার আশা অনুযায়ী যে রকমটা করার কথা ছিল, সেখানে আমি খুবই বাজে পারফরমেন্স করেছিলাম। পরবর্তী সময়ে আমি আবার সেই প্রযোজকের সঙ্গে দেখা করলাম এবং বললাম যে, আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি অবশ্যই ভালো করবো। আসলে আমি খুবই নার্ভাস ছিলাম, এতো ভালো ভালো শিল্পীরা আমার চারপাশে ছিল দেখে। উনি বললেন যে আচ্ছা, আমি জানাবো। তারপরই উনি আরেকটা নাটক পেলেন। নাটকের নামটা ছিল ‘পাথরকুচি’। ওইটাতে আমি ভালো অভিনয় করলাম এবং উনি আমাকে বড় একটা ক্যারেক্টারও দিয়েছিলেন। তারপর থেকেই আর আমার  পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই সময় নাটক দেখার একটাই মাধ্যম ছিল, বিটিভি। তারপর ধারাবাহিক একটি নাটক করলাম, নাটকটির নাম ছিল ‘আকালি’। সেটাতেও আমার একটা ভালো রোল ছিলো। আস্তে আস্তে আমি ১৯৯৬ এর শেষের দিকে এসে অডিশন পাই এবং অডিশনে পাস করি। 

[২] আমি আমার বক্তদের বলবো, আমার কাছথেকে সরে যাবেন না, তাহলে বড় নিঃস্ব হয়ে যাবে, একা হয়ে যাবো। আমি চাই সবাই আমাকে আকরে ধরে রাখেন, ভালোবাসেন। কারণ এই ভালোবাসাটা আমার কাছে খুব বেশি প্রয়োজন। সামনে আমি আরও অনেকদিন বেঁচে থাকতে চাই আপনাদের মাঝে। সূত্র : সময় টিভির ভিডিও কনটেন্ট থেকে শ্রুতিলিখন করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়