শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:০১ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা ওয়ালি ভাইকে শ্রদ্ধা

জায়েদুল আহসান পিন্টু

জায়েদুল আহসান পিন্টু : ওয়ালি ভাই মারা গেছেন। তিনি অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান নামেই পরিচিত ছিলেন। আমার প্রকাশিতব্য একটি বইয়ের জন্য সম্প্রতি তাঁর দীর্ঘ সাক্ষাৎকার নিই। সেখানে তিনি এমন সবকিছু তথ্য দিয়েছেন, যা অজানা। ইতিহাসের দায় মোচনের জন্য সেসব তথ্য জনগণের জানার অধিকার আছে। তাঁকে বলেছিলাম, আরও কিছু সাক্ষাৎকার নিয়ে আপনার সঙ্গে আবারও বসবো। 

বঙ্গবন্ধুহত্যার পর যখন আওয়ামী লীগের মন্ত্রীরা লাইন দিয়ে মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন, সেই সময় তিনি একজন সরকরি কর্মকর্তা হয়ে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ শিরোনামে সেমিনারের আয়োজন করার সাহস দেখিয়েছিলেন। এজন্য তাকে জেনারেল জিয়া ও খালেদা জিয়ার দুই আমলেই রোষানলে পড়তে হয়েছিলো। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে গঠিত টাস্কর্ফোসের প্রধান হিসেবে শেখ হাসিনার প্রথম আমলেও কীরূপ বাধা পেয়েছেন সেসবও বলে গেছেন সাক্ষাৎকারে। বীর মুক্তিযোদ্ধা ওয়ালি ভাইকে শ্রদ্ধা। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়