শিরোনাম
◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন নয়, বরং নির্বাচনোত্তর শাসনব্যবস্থা কেমন হবে সেটাই মুখ্য বিষয়

শামসুদ্দিন পেয়ারা, ফেসবুক থেকে: যে দেশে একব্যক্তির স্বৈরশাসনকে গণতন্ত্র, পুলিশ দিয়ে ব্যালটবাক্স ভরে দেয়াকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ভোট জালিয়াতিকে নির্বাচনের স্বচ্ছতা, ভোটারহীন বুথগুলোকে ভোটারদের অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ততার প্রমাণ, বিরোধীদলনকে রাজনৈতিক শিষ্টাচার, মিডিয়ার শ্বাসরোধ করাকে মতপ্রকাশের স্বাধীনতা, সভা-শোভাযাত্রা করতে না দেয়াকে শান্তিশৃঙ্খলারক্ষা বলা হয় -- সে দেশে বার বার ভুল প্রমাণিত সেই ঔপনিবেশিক পদ্ধতির নির্বাচন আবারও করা হলে দল, পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর স্বৈরশাসনের কবল থেকে এ দেশকে আর কখনোই উদ্ধার করা যাবে না।

আগামি নির্বাচন হবে এ দেশে গণতন্ত্র কায়েমের শেষ পরীক্ষা। এবারে ব্যর্থ হলে এদেশ থেকে গণতন্ত্র ও সুশাসন চিরদিনের জন্য নির্বাসিত হবে। 

নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার চেয়ে  নির্বাচন পরবর্তী শাসনব্যবস্থার ধরন ও প্রকৃতি কী হবে ঔপনিবেশিক গণতন্ত্র চর্চার পঞ্চাশ বছর পর সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন নয়, নির্বাচনোত্তর শাসন ব্যবস্থাই এখন মুখ্য বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়