শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৩:২৩ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদৌ বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানের সাহিত্য পড়ে, এক নজরুলেরটা ছাড়া? 

ব্রাত্য রাইসু

ব্রাত্য রাইসু: বাঙালি মুসলমান নজরুলের ওকালতি বা দৌত্য বা দূতিয়ালি ছাড়াই হিন্দুর সাহিত্য ও সংস্কৃতিরে গ্রহণ কইরা আসছে। সেইটা নজরুলের জন্মেরও বহু আগে থিকাই আসতেছে। তাইলে নজরুলের এই ক্ষেত্রে সংযোজন কী? কিছু না। ঠিক আছে? নজরুলের তথাকথিত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক বিনিময়ের বহু আগে থিকাই বাঙালি মুসলমান অসাম্প্রদায়িকতার চর্চা কইরা আসতেছে, অ্যাবাউট হিন্দু সংস্কৃতি ও শিল্প সাহিত্যের চর্চা। তাইলে আপনারা কী কারণে নজরুলরে দিয়া অসাম্প্রদায়িকতার গল্প আরম্ভ করেন? মুসলমানের শিল্প সাহিত্য সংস্কৃতিরে হিন্দুর কাছে গ্রহণ করানোর ক্ষেত্রে নজরুলের কী অবদান, বলেন? আদৌ বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানের সাহিত্য পড়ে, এক নজরুলেরটা ছাড়া? 

সেইটা কী কারণে পড়ে? কারণ নজরুল আগ বাড়াইয়া হিন্দুর শিল্প সাহিত্য ও গানের চর্চা কইরা গেছেন। আমি এইটারে অবশ্যই পজেটিভ মনে করি। বাণিজ্যিক এবং সাংস্কৃতিক দুই ভাবেই এবং হিন্দু জাতির নজরুল পাঠও ঘটে ওই জায়গা থিকাই। এর বাইরে বাঙালি মুসলমানের সাহিত্য ইত্যাদিরে ভারতীয় বাঙালি হিন্দু কতটুকু পড়াশোনা করে সেইটা গবেষণার বিষয়। মাইক্রোস্কোপ ছাড়া সেইটা বোঝা যাবে না। 
 লেখক: কবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়