শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:১৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশপ্রেমিকতা ও গণতন্ত্রিকতা প্রসঙ্গে

মাসুদ রানা

মাসুদ রানা: দেশপ্রেমিকতা ও গণতান্ত্রিকতা এক ও অভিন্ন নয়। একটি দেশের ও জাতির জন্যে খুবই ভালো হয়, যদি এ-দুয়ের মিলন হয়। কিন্তু দুর্ভাগ্যবশত: পশ্চাৎপদ ও দুর্বল দেশের শাসকদের মধ্যে দেশপ্রেমিকতা ও গণতান্ত্রিকতার মিলন খুব কমই ঘটে। ইরাকের প্রেসিডেণ্ট সাদ্দাম হুসেইন গণতন্ত্রিক ছিলেন না, কিন্তু দেশপ্রেমিক ছিলেন। এ্যামেরিকা যখন তার দেশ আক্রমণ করে তাকে গদিচ্যুত করে, তারই দেশের জনগণ তাকে হত্যা করে তার অগণতান্ত্রিকতা তথা স্বৈরতান্ত্রিকতার জন্যে। সে সময়ে এ্যামেরিকার যুক্তরাষ্ট্রকে আপাত ইরাকী জনগণের বন্ধু মনে হলেও, বাস্তবে তার কী ছিলো? এতো বছর পর এবিষয়ে কি কাউকে কিছু বলে দেওয়ার বিষয় আছে? রাজনীতি-সচেতন মানুষকে শুধু দেশদর্শী হলে চলবে না, তাকে বিশ্বদর্শীও হতে হবে। তাকে শুধু সমকালদর্শী হলে চলবে না, তাকে আগামীকালদর্শীও হতে হবে। লণ্ডন, ইংল্যাণ্ড। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়