শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫২ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিংক সিটির মালিক এবং জামায়াত-শিবির

মুশফিক ওয়াদুদ

মুশফিক ওয়াদুদ: গত চার দলীয় সরকারের আমলে জামায়াত এবং শিবিররে বহু নেতাকর্মী রিয়েল এস্টেট ব্যবসায় গিয়েছিলেন। এখনও হয়তো আছেন। এদের বেশ বড় অংশ ছিল চূড়ান্ত প্রতারক। অনেক ক্রেতাই খুবই অসন্তুষ্ট ছিলেন জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে, তাদের কাছ থেকে এপার্টমেন্ট, জমি কিনে । এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ছিল পিংক সিটি জেনোভ্যালির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। সাংবাদিক থাকতে ক্রেতাদের বেশ কয়েকটি সংবাদ সম্মেলন কাভার করেছি। একবার এক সংবাদ সম্মেলনে এক ক্রেতা ইন্টারেস্টিং একটি কথা বলেছিলেন যেটা সংবাদে লিখতে পারিনি। ভদ্রলোক ছোটখাট একটি ব্যবসা করতেন। কিশোরগঞ্জে পৈত্রিক জমি বিক্রি করে পিংক সিটিতে জমি কিনেছিলেন। বললেন, তিনি জামায়াতকে পছন্দ করতেন।

পিংক সিটির মালিকদের বুজুর্গ ভাব থেকে জমি কিনেছিলেন। আরো বললেন, আগে চাইতেন জামায়াত একবার ক্ষমতায় আসুক। জামায়াত সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর কাছে প্রতারিত হয়ে তাঁর মনে হয়েছে জামায়াতের ক্ষমতার কাছাকাছি যাওয়া উচিত না কখনো। ‘এরা মিষ্টি মিষ্টি কথা বলে পাবলিকের ১২ টা বাজায় দিবে’, বলেছিলেন তিনি। এখন পিংক সিটি জেনোভ্যালির কি অবস্থা জানি না। লেখক ও গবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়