শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০১:৫৬ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ হয়ে আবার গ্যালারিতে  ফিরে আসুন, প্রিয় পেলে

লুৎফর রহমান হিমেল

লুৎফর রহমান হিমেল: ‘আমার নাম রোনাল্ড রিগ্যান এবং আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আপনার পরিচয় দেওয়ার দরকার নাই। আপনাকে সবাই চেনে’Ñ কিংবদন্তি পেলেকে এভাবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন ইউনাইটেড স্টেট অব আমেরিকার ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড উইলসন রিগ্যান। সত্যিই পেলেকে পরিচয় করিয়ে দেওয়া দরকার হয় না। তাঁর নাম, তাঁর চেহারাই ফুটবলের প্রতীক। তিনি সর্বকালের সেরা ফুটবলার, সারা বিশ্বে ফুটবলের প্রতিশব্দ, ফুটবল দিয়ে মর্তের বুকে জাদু নামিয়ে আনা ফুটবলার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মতে, তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার এই পেলেই। একজন পেশাদার ফুটবলার হয়েও ফুটবলের বাইরেও যেঠিক কতটুকু প্রভাব রেখেছিলেন পেলে তা হয়তো দুনিয়ার সবচেয়ে পরাক্রমশালী দেশের প্রেসিডেন্ট রিগ্যানের এই পরিচয়পর্ব থেকে সামান্য স্পষ্ট হওয়া যেতে পারে। মিথ আছে যে, শুধু পেলেকে এক নজরে দেখার জন্য বন্ধ হয়ে গিয়েছিল আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ।  
জন্মের সময় বাবা নাম রেখেছিলেন এডিসন। অনেকটা আলোর আবিস্কারক টমাস আলভা এডিসনের নামের সাথে মিল রেখেই। গায়ের বর্ণ ছিল একেবারেই কালো। কিন্তু সেদিন কয়জন ভেবেছিলো, এতো মিশমিশে কালো ছেলেটিই একদিন নিজেই আলো ছড়াবে? পৃথিবীতে ফুটবলের প্রথম সুপার স্টার, ফুটবলের এই আলো, ফুটবলের এই রাজা কালো মানিক এখন ব্রাজিলের সাউ পাওলোর একটি হাসপাতালে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
সুস্থ হয়ে আবার তিনি গ্যালারিতে ফিরে আসুন, ফুটবলপ্রেমীরা এই প্রার্থনাই এখন করছেন। লেখক: সম্পাদক, দ্য রিপোর্ট.লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়