শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:২২ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজকে নাকি ‘চলো আলিঙ্গন করি’ দিবস

ড. কামরুল হাসান মামুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: আজকে নাকি ‘চলো আলিঙ্গন করি’ দিবস। প্রথম আলো পত্রিকায় এমন শিরোনামে একটি লেখা ছাপা হয়েছে। বিশ্বে পেশাদার আলিঙ্গন (cuddling) একটি জনপ্রিয় পেশায় পরিণত হচ্ছে। এটি অত্যন্ত প্রফেশনাললি করা হয়। একজন ব্যক্তি যিনি অর্থের জন্য কারো সাথে আলিঙ্গন করেন। ক্লায়েন্টরা নির্দিষ্ট সময়ের জন্য কাউকে অর্থ প্রদান করে। কেউ কি কখনও পেশাদার আলিঙ্গন সম্পর্কে চিন্তা করেছে? এই আইডিয়াটি যদিও শুনতে ক্রেজি মনে হয় কিন্তু একজন পেশাদার আলিঙ্গন থেরাপি কারো জন্য অত্যন্ত প্রয়োজন মনে হতে পারে। গত কয়েক বছর ধরে, পেশাদার আলিঙ্গনকারীরা আরও বেশি মনোযোগ পেয়েছে এবং এটি একটি খুব লাভজনক ব্যবসা হয়ে উঠছে। 
করোনাভাইরাসের কারণে বিশ্বে অনেক মানুষ একাকীত্ব অনুভব করছে। যারা এইরকম একাকিত্ব অনুভব করে তাদের জন্য আলিঙ্গন থেরাপি একটি ভালো কাজ করতে পারে। পেশাদারদের মাধ্যমে আলিঙ্গন থেরাপি একাকীত্বে সাহায্য করার পাশাপাশি আলিঙ্গনের অনেক সুবিধা রয়েছে। স্পর্শ বঞ্চনা বিষণ্নতা, উদ্বেগ, আগ্রাসন এবং অন্যান্য মানসিক সমস্যা হতে মুক্তি দিতে পারে। আলিঙ্গন আপনার শরীরে অক্সিটোসিন নামক একটি রাসায়নিক হরমোন নির্গত করে যা আপনাকে অনেক ভালো বোধ দিতে সাহায্য করে, এটি একটি নিখুঁত স্ট্রেস রিলিফ সমাধানও হতে পারে।

  • সর্বশেষ